মধ্যপ্রাচ্য

মক্কা-মদিনায় সেলফিতে মত্ত মুসল্লিরা, বিরক্ত কাবার ইমাম

  • প্রকাশিত ২৪ মার্চ, ২০২৪

বছরের অন্যান্য সময়ের তুলনায় পবিত্র রমজান মাসে সৌদি আরবের মক্কা ও মদিনায় মুসল্লিদের আগমন বেশি ঘটে। সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ থেকেও হাজার হাজার মানুষ ইসলামের পবিত্র স্থানগুলো পরিদর্শনে যান। তবে অনেক মুসল্লি মক্কা-মদিনায় সেলফি তুলে ও ভিডিও করে সময় নষ্ট করেন। এতে বেশ বিরক্ত হয়েছেন কাবা শরিফের ইমাম ও প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব আব্দুরহমান আস সুদাইস।

ইসলামে পবিত্রতম স্থান হলো মক্কার কাবা শরীফ। এরপর রয়েছে মদিনার মসজিদে নববী। যেখানে শুয়ে আছেন মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)।

বাইরে থেকে মক্কা ও মদিনায় যেসব মুসল্লি আসেন তারা চান এ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে। এ কারণে অনেকে মোবাইল ফোনে নিজের ছবি তোলেন এবং আশপাশের ভিডিও করে রাখেন।


তবে এবার সেখানে পরিভ্রমণে আসা মুসল্লিরা অনেক বেশি ছবি তোলা ও ভিডিও করায় ব্যস্ত রয়েছেন বলে অবহিত হয়েছেন কাবা শরিফের ইমাম। এতে বেশ বিরক্ত হয়েছেন তিনি। 

তিনি মুসল্লিদের ছবি তোলা ও ভিডিও করায় ব্যস্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন, বলেছেন ‘সময় ও ইসলামের পবিত্রস্থানগুলোকে মূল্য দিন।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads