সারা দেশ

ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

  • অচিন্ত্য মজুমদার, ভোলা
  • প্রকাশিত ৭ মে, ২০২১

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পৌরকাঠালী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌরকাঠালী এলাকার মো: ইব্রাহিমের ছেলে মো: ওসমান (৬) ও একই এলাকার মো: বশিরের মেয়ে সাদিয়া (৫)। 

ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন জানান, বিকেলের দিকে ওসমান ও সাদিয়া ঘরের বাইরে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে তারা অসাবধানতা বশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। সন্ধ্যায় পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে তাদেরকে ভাসতে অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মৃত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads