ভোলায় বন বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা প্রায় ৪০ মণ বিলুপ্তির হুমকিতে থাকা ডলফিন ও হাঙরের বাচ্চা জব্দ করেছে । এ সময় একজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর রাতে ভোলা থেকে পাচারের সময় এই মাছগুলো জব্দ করা হয়। পরে বাচ্চাগুলোকে মাটি চাপা দেওয়া হয়।
ভোলা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সকালে পাচাকারী মো. আনিচকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
আনিচ এর পিতার নাম আলমগীর হোসেন বাড়ী কক্সবাজারের মখনামা পেকুয়া এলাকায় ।
বন বিভাগের ভোলা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করে প্রায় ৪০ মণ বিলুপ্তির হুমকিতে থাকা ডলফিন ও হাঙরের বাচ্চা জব্দ করি এবং একজনকে আটক করি। জব্দকৃত বাচ্চা মূল্য প্রায় পাচ লাখ টাকা।





