ভোলার ঘটনায় কাজ শুরু করেছে পুলিশের তদন্ত দল

ফাইল ছবি

জাতীয়

ভোলার ঘটনায় কাজ শুরু করেছে পুলিশের তদন্ত দল

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অক্টোবর, ২০১৯

ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে মহানবী (সা:) কে কটূক্তির ঘটনায় জনতা পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় কাজ শুরু করেছে পুলিশের তদন্ত দল।

গত ২০ অক্টোবর সন্ধ্যায়  ঢাকা পুলিশ হেডকোয়াটার বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

কমিটির অন্য সদস্যরা হলেন- পিবিআই’র পুলিশ সুপার মিজানুর রহমান, পুলিশ হেড কোয়াটারের পুলিশ সুপার  মোরশেদ আলম, এসবির হাফিজ শাহিন ও ভোলার অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ। তদন্ত দল আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

আজ রোববার পাঁচ সদস্যের ওই  তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

তারা ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীর বক্তব্য,ভিডিও ফুটেজ পর্যালোচনা,স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা,হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মন্দির ও বাসা পরিদর্শন ও তাদের বক্তব্য গ্রহণের পাশাপাশি ঘটনা সংশ্লিষ্ট সকল বিষয়ে পর্যালোচনা করবেন।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, সহিংসতার ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি  ভোলার  জেলা প্রশাসন ও অপরটি পুলিশ সদর দপ্তরের । ইতোমধ্যে জেলা প্রশাসনের তদন্ত দল তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads