ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে কাভার্ডভ্যানের চাপায় হাছান (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এই সময় নিহতের নানা মালেক সিকদার (৬০) ও শিশুটির মা আহত হয়েছেন।
নিহত হাছান দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের কামাল হোসেন হোসেন এর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল সাড়ে ৪ টায় লক্ষ্মীপুরের যাওয়ার উদ্দেশ্য ফেরিতে উঠার জন্য চট্র -মেট্রো -১১-২৩৪৯ ট্রাক উঠতে গিয়ে পাশে থাকা শিশু হাছানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাছান নিহত হয়। এই সময় হাছানের নানা ও মা গুরুতর হয়।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ফেরিঘাটের দালালের কারনে প্রতিদিনই এমন দুর্ঘটনা ঘটে, দালালরা বেশি টাকার জন্য আগের গাড়ী পরে আর পরের গাড়ী আগে ফেরিতে উঠাতে গিয়েই এমন প্রতিযোগীতা হয়। আর চালকদের প্রতিযোগীতায় প্রতিদিনই ঘটে বিভিন্ন রকম দুর্ঘটনা।
ভোলা-লক্ষীপুর ফেরি ইনচার্জ এমরান হোসেন জানান, রোববার বিকেলে লক্ষীপুরগামী কাবেরী ফেরিতে উঠার সময় ওই কাভার্ডভ্যানটি ব্রেকফেল অথবা চাকা শ্লিপ কেটে শিশুটিকে চাপা দেয় ।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল জানান আমরা ঘাতক ট্রাক চালক কবির হোসেনকে আটক করেছি, আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।





