নরসিংদীর পলাশে ভিমরুলের কামড়ে নুরুল ইসলাম (৫০) নামে এক দিনমুজুরের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাকে পলাশ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের লোকজন জানায়, সোমবার সকালে বাড়ির পাশে একটি তাল গাছের পাতা কাটতে যান নুরুল ইসলাম। এসময় ভিমরুলের কামড়ের শিকার হন তিনি। পরে তাকে উদ্বার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সোমবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি তার মৃত্যু হয়।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশীদ জানান, নুরুল ইসলামের মাথা ও মুখে ভিমরুলের একাধিক কামড়ের চিহ্ন ছিল। কামড়ের কারনে মুখ রক্তাক্ত হয়ে যায়। এতে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ার কারনে তার মৃত্যু হয়।





