সুনামগঞ্জ প্রতিনিধি:
চোরাই পথে অবৈধভাবে ভারতের কয়লা গুহা থেকে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের আইয়ুব আলী (২৪)নামে বাংলাদেশী যুবক নিহত। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের বাসিন্দা মজনু মিয়ার বড় ছেলে। বৃহস্পতিবার(১৪ই মার্চ)ভোর রাতে ১১৯৯আন্তর্জাতিক পিলার ভারতের মেঘালয়ের ৪নাম্বার নামক এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জামাল মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে গত দুই সীমান্তের চিহ্নিত চোরাচালানীদের কারনে গত দুঅই বছরে ৫জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়,উপজেলার রজনী লাইন গ্রামের আইয়ুব আলী(২৪)সহ ১০-১৫জনের একটি দল সেহেরী খাওয়ার আগেই স্থানীয় চিহ্নিত চোরাকারবারিদের প্ররোচনায় ভারতের ১১৯৯আন্তর্জাতিক পিলার বড়ছড়া বিজিবি ক্যাম্পের বুরুংগা ছড়া এলাকা অতিক্রম করে ভারতের মেঘালয়ের ৪নাম্বার এলাকায় কয়লা কোয়ারীতে যায়। পরে কয়লা কোয়ারীর ভেতর থেকে কয়লা নিয়ে বের হয়ে আসার সময় উপর থেকে মাথায় পাথর পরে ঘটনা স্থলেই নিহত হয়। এসময় সাথে থাকা সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্ত নিহতের বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ও তাহিরপুর থানার সদস্যরা নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান,সীমান্তের চিহ্নিত চোরাচালানী সিন্ডিকেটের কারনে চারাগাও,জঙ্গল বাড়ি,বাঁশতলা,বাগলী সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে কয়লা আনতে গিয়ে একের পর এক যুবকের মৃত্যু হচ্ছে ভারতের কয়লা গুহায়। কিন্তু চোরাচালানীরা থাকছে ধরাছোঁয়ার বাহিরে। কিছু বললে এলাকায় থাকতে পারব না। কারন এই সব চোরাচালানীরা বলে বেড়ায় তাদের একজন গড ফাদার রয়েছে সে সাংবাদিক,পুলিশ,বিজিবি,র্যাব ও ডিবিসহ সবাইকে ম্যানেজ করে অবৈধ ভাবে ভারতে পাঠাচ্ছে। এতে করে গত দুই বছরের ব্যবধানে কয়লা আনতে গিয়ে ৫জনের বেশি নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক।
খোঁজ নিয়ে জানাযায়,গত ১৭ই এপ্রিল(২০২২)উপজেলার বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির লাকমা এলাকা দিয়ে চোরাই পথে ভারতের কয়লার কোয়ারী থেকে চুরি করে কয়লা আনতে গিয়ে কোয়ারীর মাটি চাপা পড়ে অনিক মিয়া(২০),৪অক্টোবর সকাল ৯টার দিকে ট্যাকেরঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের শিবপুর বস্তি এলাকার কালা পাহাড়ের চোরাই কয়লার গুহার ভিতরে ডুকে(কয়লা কোয়ারী)কয়লার বস্তা নিয়ে আসার সময় বড় পাথর চাপায় রুবেল মিয়া(২৮),১৩শে জানুয়ারী ২০২৩শুক্রবার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বুরুঙ্গাছড়া এলাকা দিয়ে অবৈধভাবে কয়লা আনতে যাবার পথে বিএসএফ গুলি করে পরে চিকিৎসাধিন অবস্থা মারা যায়। এছাড়াও গত বছরের ৭ই নভেম্বর চাঁনপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে কয়লা আনতে গিয়ে তিন বাংলাদেশীকে আটকের পর বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যম হস্তান্তর করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জামাল মিয়া জানান,নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আইয়ুব আলী (২৪)পরিবারের সবার বড় ছিল।
এই বিষয়ে সংশ্লিষ্ট ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্পের সরকারী ফোন(০১৭৬৯৬১৩১২৮)নাম্বারে ও ২৮বিজিবির অধিনায়ককের সরকারী মোবাইল(০১৭-৬৯৬-০৩১৩০)নাম্বারে ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





