সারা দেশ

বড়াইগ্রামে নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, ২০১৯

নাটোরের বড়াইগ্রামে নদী রক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আয়োজিত এ সভার প্রতিপাদ্য ছিল “বাঁচলে নদী বাঁচবে দেশ, বাঁচবে প্রিয় বাংলাদেশ”।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, চান্দাই ও গোপালপুর ইপি চেয়ারম্যান যথাক্রমে আনিসুর রহমান খেচু ও আব্দুস সালাম, সিনিয়র সাংবাদিক মো. সাইফুর রহমান প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, গণমাধ্যম কর্মীসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ বলেন, উপজেলাধীন নদ-নদীর পানি প্রবাহের পূর্বের ধারা ফিরে আনতে হবে। নদীগুলোকে সচল করতে হবে, দুষণ মুক্ত রাখতে হবে। স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করতে হবে। দামাল ছেলেরা যেন নদীতে সাঁতার কাটতে পারে, জনগণ যেন নৌকায় ঘুরে বেড়াতে পারে সে পরিবেশ তৈরী করার দায়িত্ব আমাদের সবার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads