করোনাভাইরাস সংক্রমণে একদিনের ব্যবধানে আবারও মৃত্যু ও শনাক্ত বেড়েছে। চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্তে ৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২২৯ জন।
মঙ্গলবার (০২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে। (সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত)।
তবে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর দুই জনের মৃত্যু এবং ২১৪ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছিল।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পরে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়।





