সারা দেশ

বেড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০২৪

বেড়া প্রতিনিধি:

বেড়া নাকালিয়া আনোয়ারা কাদেও বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীদেও নবীন-বরণ ও ২০২৪ ইং সালের এসএসসি পরীক্ষর্থিনীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি আবু বকার সিদ্দিকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো.গোলজার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক নজরুল ইসলাম পরীক্ষার্থিনীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, হাটুরিয়া নাকালিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরকার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আ. ফ. ম আব্দুস সামাদ, ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক একেএম সায়েম মনি, ইউপজেলা কৃষকলীগের সভাপতি হাজী সাইদুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতিহাজীনুর ইসলাম,সাবেক ভার-প্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক ওসমানগনি, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজর আলী প্রামানিক প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads