সারা দেশ

বেলাবতে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জানুয়ারি, ২০২২

নরসিংদীর বেলাবতে কলাক্ষেত থেকে এক অজ্ঞাত (১৬) কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরছায়েট এলাকার একটি কলাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে স্থানীয় এক মহিলা কলাক্ষেতে পাতা কুড়াঁতে এসেছিল। এসময় পাতা কুড়াঁতে গিয়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে তিনি স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি গোয়েদা পুলিশ ও সিআইডির সদস্যরা পৌঁছে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, মরদেহ দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ কলাক্ষেতে ফেলে যাওয়া হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের পরিচয় ও হত্যার কারণ উদঘাঠনে পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডির সদস্যরা কাজ করছে। আশা করছি দ্রুত সময়ে আমরা রহস্য উদঘাটন করতে পারবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads