বেলকুচিতে বাড়ী বাড়ী গিয়ে নগদ অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বেলকুচিতে বাড়ী বাড়ী গিয়ে নগদ অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

  • বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল, ২০২০

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা করোনা মহামারীতে কর্মহীন অসহায় দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।

বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত দৌলতপুর-ধুকুরিয়াবেড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ী বাড়ী গিয়ে প্রায় লক্ষাধিক নগদ অর্থ সহায়তা করেন এবং সবাইকে সরকারের সকল স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহ্বান করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, সরকারের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমার সাধ্যমতো অসহায় কর্মহীন মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিচ্ছি। আমার সাধ্যমতো ত্রাণ এবং নগদ অর্থ সহায়তা অব্যহত আছে। করোনা মহামারীতে তাঁত সমৃদ্ধ ও তাঁতের সাথে সংশ্লিষ্ট বেলকুচি উপজেলার খেটে খাওয়া দিন মজুর নিম্ন আয়ের মানুষ খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করছে, আমার সাধ্য অনুযায়ী গ্রামে গ্রামে হেটে দুস্থ অসহায়দের নগদ কিছু সহায়তার চেষ্টা করছি।

নগদ অর্থ সহায়তা কালে যুবলীগনেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads