সারা দেশ

বেগম রোকেয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ ডিসেম্বর, ২০২৩

কাহালু( বগুড়া) প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে ৯ ডিসেম্বর বগুড়ার কাহালুতে র‍্যালি, আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার অডিটোরিয়াম হলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিমা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নীল রতন দেব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, পরে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারি , শিক্ষা ও চাকরি ক্ষেত্রে, সফল জননী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ৪ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads