প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে।
বুধবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কুশল চন্দ্র রায় এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সবুজ বাংলা নিউজ এর উপদেষ্টা মো. শামীম ফিরোজ আলম, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনক অধিকারী, শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চাঁদ বর্মন, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সবুজ বাংলা নিউজ এর সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. ইয়াসিন আলী, শিবরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমূল্য রায় প্রমুখ।





