বিসিক শিল্পপার্কের জমিতে দখলে থাকা ৩৪ বাড়ি উচ্ছেদ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বিসিক শিল্পপার্কের জমিতে দখলে থাকা ৩৪ বাড়ি উচ্ছেদ

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ সেপ্টেম্বর, ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক শিল্পপার্ক) জায়গায় বসবাসকারী ৩৪টি বাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোড়াই মমিননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইল সিনিয়র সহকারী কমিশনার রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, মির্জাপুর উপজেলার গোড়াই মমিননগর মৌজায় বিসিক শিল্পপার্ক, টাঙ্গাইল প্রকল্পের ৪৯.৫০ একর জমি দীর্ঘদিন যাবত দখল করে আসছিলো ৩৪টি পরিবার। একাধিকবার জমি থেকে তাদের সরে যেতে বলা হলেও সে আদেশ না মানায় বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল বলেন, যাদের ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে তাদের জন্য সরকারি জমি বন্দোবস্তের ব্যবস্থা করা হচ্ছে।আপাতত থাকার জন্যও তাদের ব্যবস্থা করে দেয়া হয়েছে।

অভিযানকালে বিসিক শিল্প পার্কের প্রকল্প পরিচালক প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কানুনগো-সার্ভেয়ার এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads