বিশ্বে করোনা শনাক্ত ৪৭ কোটি ছাড়িয়েছে

সংগৃহীত ছবি

বিশ্ব

বিশ্বে করোনা শনাক্ত ৪৭ কোটি ছাড়িয়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ মার্চ, ২০২২

বিশ্বে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৭৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৯৮ হাজার ৩০ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ লাখ এক হাজার ৬৮২ জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪৭ হাজার ১৯১ জনে।

২৪ ঘণ্টায় বিশ্বে সুস্থ হয়েছেন ১০ লাখ ৭১ হাজার ৬৭১ জন। শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০ কোটি চার লাখ ২৮ হাজার ৮৪৫ জন।

রোববার সকালে করোনাভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৯৫ জন মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৫৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৭৫ লাখ ৫১ হাজার ৬৫৭ জন এবং মারা গেছেন তিন লাখ ৬৪ হাজার ৫৮ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন তিন লাখ ৮১ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ৩১৯ জন। মহামারি শুরুর পর থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৯০ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন এবং মারা গেছেন ১২ হাজার ১০১ জন।

দক্ষিণ কোরিয়ার পরপরই গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। সেখানে একদিনে শনাক্ত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ১৮৭ জন এবং মারা গেছেন ১১৯ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ৪০৮ জনের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads