বিশ্বনাথের আমতৈল গ্রামের প্রতিবন্ধীদের সাথে যুগ্ম-সচিবের মতবিনিময়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বিশ্বনাথের আমতৈল গ্রামের প্রতিবন্ধীদের সাথে যুগ্ম-সচিবের মতবিনিময়

  • বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামের প্রতিবন্ধী ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ন-সচিব শেখ হামিম হাসান।

রোববার সকাল ১০ টায় রামপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের জণগনের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোথায় কি সমস্যা তিনি নিজে খুঁজে খুঁজে বের করে সেই সমস্যার সমাধান করে যাচ্ছেন।

এর আগে, তিনি আমতৈল গ্রাম পরিদর্শন করে এলাকার বিভিন্নজনের সাথে কথা বলেন এবং প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন করার তাগিদ দেন।

বিশ্বনাথ উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহকারী পরিচালক (অর্থ ও অডিট) রেজাউল করিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সদস্য আশিক আলী, এমদাদুল হক, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজুর রহমান দুলু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ। এছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ নানা শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads