গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্বব্যাপী আরও ২০ লাখ ২২ হাজার ৪৬১ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ৫ হাজার ৯২২ জন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৯৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ২২ হাজার ৪৪ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ৩৯৩ জন। যুক্তরাষ্ট্র আক্রান্ত ৪ লাখ ৫৬ হাজার ৪৬০ জন এবং মৃত্যু ১ হাজার ১৯১ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৫৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ১০৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।





