সারা দেশ

বিল্ডের চেয়ারপারসন হলেন মাহবুবুল আলম

  • ''
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি :

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট মাহবুবুল আলম।

২০২৪-২৫ মেয়াদের জন্য পূর্ববর্তী চেয়ারপারসন নিহাদ কবিরের স্থলাভিষিক্ত হলেন তিনি।  নিহাদ কবির সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক প্রেসিডেন্ট।  তিনি ২০২২-২৩ মেয়াদে বিল্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।  বিল্ডের সভাকক্ষে অনুষ্ঠিত ৩৩তম ট্রাস্টি বোর্ড সভায় নতুন ট্রাস্টি বোর্ডের হাতে দায়িত্ব তুলে দেয় নিহাদ কবিরের নেতৃত্বাধীন ট্রাস্টি বোর্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads