জাতীয়

বিনিয়োগের জন্য বাংলাদেশ লাভজনক স্থান: বাণিজ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ নভেম্বর, ২০২১

কানাডা-বাংলাদেশ উভয় দেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘ দিনের। উভয় দেশের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় লাভজনক স্থান। কানাডায় সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্যাকেজ সুযোগ সুবিধা দিচ্ছে। বিনিয়োগের আনুষ্ঠানিকতা সহজ করা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা দেয়া হচ্ছে। 

আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় লাভজনক স্থান জানিয়ে তিনি বলেন, কানাডা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র।

কানাডার সাসকাটসিওয়া প্রভিন্স সরকারের ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ডেভেলপমেন্ট মিনিস্টার জেরিমে হেরিসন এবং কৃষিমন্ত্রী ডেভিড মেরিটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের সময় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটিতে কার্যক্রম শুরু হয়েছে। এসব ইকোনমিক জোনে পৃথিবীর অনেক দেশ ইতোমধ্যে বিনিয়োগ করেছে। অনেক দেশের প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। কানাডার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দেবে।

তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব নীতি। কানাডার বিনিয়োগ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য বাড়ানো সম্ভব। কৃষি ক্ষেত্রেও কানাডা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী কানাডায় শিক্ষা গ্রহণ করছেন। কানাডা শিক্ষা ও কারিগরি সহযোগিতা বাড়াতে পারে।

কানাডার প্রতিনিধি দল বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে জানায়, বাংলাদেশের বিনিয়োগ নীতি এবং পরিবেশ বেশ ভালো। বাংলাদেশের সঙ্গে কানাডা ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের বিষয়ে কানাডা বেশ আগ্রহী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads