সারা দেশ

বিদেশী পিস্তলসহ চার অপরহরণকারি গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২ নভেম্বর, ২০২৩

আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ:

ময়মনসিংহে র‌্যাব পরিচয়ে তিন ব্যবসায়িকে অপহরণের অভিযোগে চার অপহরণকারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীদের জিম্মা থেকে তিন অপহৃত ব্যবসায়িকেও উদ্ধার করা হয় । দুপুরে নিজ কার্যালয়ে র‌্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান জানান, গতরাতে ময়মনসিংহের ভালুকা মাষ্টারবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads