ক্যাম্পাস

বিটিভি বিতর্কে ঢাবি কে হারিয়ে কুবি

  • কুবি প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ফেব্রুয়ারি, ২০২২

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত 'বিটিভি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২২' এ প্রথম রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম শহীদ আসাদকে হারিয়ে জয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম দ্বীপশিখা।

গতকাল বৃহস্পতিবার (৩রা ফেব্রুয়ারী) বিকাল পাঁচটায় বিটিভির রামপুরা কেন্দ্রে "দেশি প্রযুক্তিবিদরাই পারে আমাদের তথ্য প্রযক্তি খাতকে উন্নত করতে" এই বিষয়ের উপর বিতর্কটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আফরিন দীপা ও কাউসার আহম্মেদ বাধঁন যৌথভাবে শ্রেষ্ঠ বিতার্কিক ঘোষিত হন।

তাছাড়া বিটিভি জাতীয় প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছিলেন সাদিয়া আফরিন দীপা, আল নাঈম, কাউসার আহম্মেদ বাঁধন, মোঃ তারিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, আতিকুজ্জামান মোল্লা ও রাসেল মিঞা। 

উল্লেখ্য যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ইতোমধ্যে ২০২১ সালে টেলিভিশন জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় পরপর দুইবার বিজয়ী লাভ করে। এছাড়াও বিতর্ক চর্চার  পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার সাথে সংগঠন হিসেবে নিজেকে যুক্ত রেখেছে এই ডিবেটিং সোসাইটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads