বিজিবির টহলেও শিমুলিয়া ঘাটে ভিড়, ছাড়ল একে একে ২ ফেরি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বিজিবির টহলেও শিমুলিয়া ঘাটে ভিড়, ছাড়ল একে একে ২ ফেরি

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মে, ২০২১

সকাল থেকেই ফেরিতে উঠতে বাধা দিচ্ছিলো বিজিবি। তারপরেও জোর করে ফেরিতে উঠে যাত্রীরা। শিমুলিয়া ঘাট হতে সকাল ১০ দিকে ছেড়ে গেছে ফেরি শাহপরায়ন। এতে প্রায় এক হাজার যাত্রী ছিল। এর আগে ছেড়ে যায় ফেরী ফরিদপুর। ওই ফেরিতে ১১টি অ্যাম্বুলেন্স ও কিছু যাত্রী ছিল।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদে ঘরমুখী যাত্রীদের অবাধে যাতায়াত ঠেকাতে শিমুলিয়া ঘাটে রোববার সকাল থেকে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

তবে বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে যাত্রীরা ঢুকে পড়েছেন ঘাট এলাকায়। এখনো ঘাট পারের অপেক্ষায় রয়েছে হাজরো যাত্রী সকালে হতে ঘাট পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য)ফয়সাল আহম্মেদ জানান, যখনই অ্যাম্বুলেন্স আসছে আমরা তা পার করে দেওয়ার চেষ্টা করছি। আর অ্যাম্বুলেন্স পার করতে গিয়েই যাত্রীরা জোড় করে উঠে পরছে ফেরিতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads