বিক্রমপুর প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের বিশেষ সুরক্ষা পোশাক (পিপিই) প্রদান করেছে এবা গ্রুপের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান শিপন মৃধা। শুক্রবার সাজ্জাদুর রহমান শিপনের পক্ষে পাভেল সাহাবুদ্দিন এ পিপিএ সাংবাদিক মানিক মিয়ার হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন হলদিয়া ইউপি ২নং ওয়ার্ড মেম্বার মানিক লক্ষণ সরকার। জাতীয় এ সংকটের সময় বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান এবা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে, গত বৃহস্পতিবার লৌহজং উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ৪০টি ও লৌহজং থানা পুলিশের জন্য ৬০টি পিপিএ প্রদান করা হয় এবা গ্রুপের পক্ষ থেকে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শামীম ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসাইন এ পিপিএগুলো গ্রহণ করেন।





