বিএনপি নেতা মওদুদ হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির নেতা ব্যরিস্টার মওদুদ আহমদ

সংগৃহীত ছবি

জাতীয়

বিএনপি নেতা মওদুদ হাসপাতালে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ মে, ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘হাইকোর্টে বুকে ব্যথা অনুভব করলে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।’

তিনি বলেন, ৭৮ বছর বয়সী বিএনপি নেতাকে হাসপাতালের সিসিইউতে কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

মওদুদের একান্ত সহকারী (পিএস) মমিনুর রহমান সুজন বলেন, ‘শনিবার রাত থেকে স্যার (মওদুদ) বুকের ব্যথা ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। আজ হাইকোর্টে গেলে তার অবস্থা আরও খারাপ হয়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads