বিএনপি নেতা খায়রুল কবির খোকন আটক

সংগৃহীত ছবি

জাতীয়

বিএনপি নেতা খায়রুল কবির খোকন আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৯

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টে সামনে থেকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাকে আটক করা হয় বলে জানান তার স্ত্রী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনের সড়কে অবস্থান নেয়। পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ সময় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পরে শাহবাগ থানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচশ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। ধারণা করা হচ্ছে, সেই মামলাতেই আটক হতে পারেন খোকন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads