মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃরায় চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক ও ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি উপজেলা ইউসিসিএ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোজাম্মেল করিম এ ঘোষণা দেন।
এছাড়া ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। এরা হলেন, একেএম আলম সারোয়ার, আব্দুর রহিম, জহিরুল, মো. আমছের আলী, ফিরোজা বেগম, আ.ওহাব মিয়া।





