বালুবাহী ট্রাকের ধাক্কায় বালু ব্যবসায়ী আহত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বালুবাহী ট্রাকের ধাক্কায় বালু ব্যবসায়ী আহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাক দূর্ঘটনায় রইসউদ্দিন (৩০) নামের এক বালু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। দুপুরে দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের কৃষ্ণেরচর বাজরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা রইস উদ্দিনকে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত রইসউদ্দিন পূর্বধলার শ্যামগঞ্জের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে মিনি ড্রাম ট্রাকে বালু নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন রইস উদ্দিন। কৃষ্ণেরচর বাজার পার হওয়ার সময় মিনি ড্রাম ট্রাকে সামনে থাকা অপর আরেকটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খায়। ধাক্কায় মিনি ড্রাম ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির ভিতরে থাকা ড্রাইভার ও বালু ব্যবসায়ী রইস উদ্দিন আহত হয়ে ভেতরেই আটকা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদরে প্রেরণ করেন।

স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির বালু বাহীট্রাকের কারণে প্রতিদিনই দুর্গাপুর শ্যামগঞ্জে মহাসড়কে দুর্ঘটনা ঘটছে। এতে অনেকেই প্রাণ হারাচ্ছেন অনেকেই গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে শয্যাশায়ী হচ্ছেন বিছানায়। তারপরও কেন এই সড়কে ট্রাক চলাচলে নিয়ন্ত্রণ আসছে না? এই সড়কে বালুর ট্রাক নিয়ন্ত্রণ করা না গেলে প্রতিদিনই একের পর এক নিঃস্ব হবে পরিবার বলেও মনে করছেন স্থানীয়রা। অনতিবিলম্বে এইসব বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রনে প্রয়োজনে সোমেশ্বরী নদীর মহল চিরদিনের মতো বন্ধেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এভাবেও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি রাস্তার পাশে সরিয়ে আবারো যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads