বাণিজ্য সম্প্রসারণ ও যাত্রীসেবা বৃদ্ধিতে গুরুত্বারোপ

প্রতিনিধির ছবি

সারা দেশ

আখাউড়া বন্দরে যৌথ বৈঠক

বাণিজ্য সম্প্রসারণ ও যাত্রীসেবা বৃদ্ধিতে গুরুত্বারোপ

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মার্চ, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের স্থলবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আখাউড়া স্থলবন্দরের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বন্দরের চলমান বাণিজ্য, দু'দেশের পাসপোর্টধারী যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসব বিষয়ে উভয়দেশ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানানো হয়।

বৈঠকে ভারতের পক্ষে ১১ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আগরতলা স্থলবন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবশীষ নন্দী। বাংলাদেশের পক্ষে আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যানের একান্ত সচিব মো: কবীর খান।

বৈঠক শেষে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads