সারা দেশ

বাগেরহাটে সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক সভা অনুষ্ঠিত

  • ''
  • প্রকাশিত ১২ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে সামাজিক আচরণ পরিবর্তন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বুধবার (১২ জুন) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।

সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. শরিফা খানম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: শেখ রিয়াদুজ্জামান, ইউনিসেফের সামাজিক ও আচরণ পরিবর্তন কর্মকর্তা সেতারায়ে জান্নাত, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী শংকর কুমার দাশ, জেলা সমন্বয়কারী এম ডি আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা বলেন, শিশুর প্রতি সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধ এবং শিশুর স্বাস্থ্য ও সুন্দর জীবন গঠনে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রয়োজন। অবহিতকরণ সভায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইউনিসেফের সহযোগিতায় সুশীলন সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্প বাস্তবায়ন করছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads