বাগেরহাট প্রতিনিধি:
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। রোববার সকালে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রধান শিক্ষক রতন কৃষ্ণ হাওলাদার, মেহেদী হাসান, শিক্ষার্থী সাদিয়া আফরিন প্রমুখ।
বক্তারা হাত ধোয়ার নানা উপকারিতা ও না ধোয়ার বিভিন্ন ক্ষতির বিষয়ে আলোচনা করেন। হাত ধোয়ার বার্তা প্রতিটি ঘরে পৌছে দিতে হবে বলে তারা উল্লেখ করেন। পরে শিক্ষাথীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয়।





