সারা দেশ

বাগেরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • ''
  • প্রকাশিত ১৯ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি                         

বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক ১৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসে উদ্যোগে এসব বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা বির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান।

বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় দত্তের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে জান্নাত, এসএপিপিও সরোয়ার হোসেন প্রমুখ ।

বক্তারা বলেন, বর্তমান সরকার এক ইঞ্চি জমিও পতিত না রাখার যে ঘোষনা দিয়েছে তা বাস্তবায়নে বিনামূল্যে দেয়া এসব বীজ ও সার ভুমিকা রাখবে। কৃষকদের তথ্য প্রযুক্তির জ্ঞান কাজে লাগিয়ে চাষাবাদ করা আহবান জানান বক্তারা।

রবি মৌসুমে গম, ভুট্টা সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads