বাউফলে তরুণীর আত্মহত্যা

প্রতীকী ছবি

সারা দেশ

বাউফলে তরুণীর আত্মহত্যা

  • বাউফল প্রতিনিধি
  • প্রকাশিত ৩ অগাস্ট, ২০২০

পটুয়াখালীর বাউফলে রুবীনা আক্তার (২৫) নামে এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ধানদী গ্রামের মৃত. শাহজাহান ব্যাপারীর মেয়ে।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবেশি কয়েকজন জানান, প্রেমের সম্পর্কে পাশের গলাচিপা উপজেলার এক তরুনের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল তার। বিয়েতে ছেলে পক্ষ নগদ তিন লক্ষ টাকা যৌতুক দাবি করলে তা দিতে অস্বীকার করে রুবিনার পরিবার। এ নিয়ে বিরুপ কথাবার্তা হয় পরিবারের লোকজনের মধ্যে। সকালে সবার অগোচরে বসতঘরের পেছনের বারান্দায় আঁড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। আগের সেশনে স্থানীয় একটি মাদ্রাসা থেকে ফাজিল পাশ করে রুবিনা।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়েছেন বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads