বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতীয়

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। যেকোনো ধর্মের উৎসব আয়োজনে প্রতিবছরই সরকার সহযোগিতা করে থাকে। গতকাল সোমবার বিকালে গণভবনে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সম্প্রদায়টির মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুসলমানরা ১০০ টাকার মাধ্যমে তার সন্তানদের সম্পত্তি হেবা করে দিতে পারেন। একসময় এ সুযোগ খ্রিস্টানদের ছিল না। আইন করে আপনাদের সন্তানদের ক্ষেত্রে একই টাকায় এ ধরনের সম্পত্তি দেওয়ার বিধান করেছি। ফলে আপনাদের সন্তানদের জন্য সমান সুযোগ সৃষ্টি হয়েছে।

২০০৯ সালে খ্রিস্টান ধর্ম কল্যাণ ট্রাস্টে ৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। ওই ট্রাস্টে অনুদান দিতে খ্রিস্টান ধর্মের ধনাঢ্যদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রতিটি উৎসবেই সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়। এবারো খ্রিস্টান ধর্মের মানুষদের চার্চের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে, যেন বড়দিনে প্রত্যেকে মিষ্টিমুখ করতে পারেন।

তিনি আরো বলেন, আপনারা গণভবনে এসেছেন, গণভবনের মাটি ধন্য হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু মানুষের সেবা করার জন্যই রাজনীতি করতেন। মানুষ যেন দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্তি পায়, সে জন্য তিনি কাজ করেছেন। যারা মানুষের জন্য কাজ করেন, তাদের কেন এভাবে ব্যথা পেতে হয় তা জানি না। বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাধ্যমে সারা বিশ্বে থাকা এ ধর্মের মানুষদের প্রতি বড়দিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads