বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়াল

সংগৃহীত ছবি

জাতীয়

করোনা ভাইরাস সংক্রমণ

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়াল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ এপ্রিল, ২০২০

বাংলাদেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে ২০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়াল। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১২ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় ১৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । 

আজ মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২০৯ জন শনাক্ত হওয়ায় দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads