সারা দেশ

বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির চৌদ্দগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন

  • ''
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি(বিবিএস) এর চৌদ্দগ্রাম উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।  সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারুক হোসেন রাজডা ভূঁইয়ার সম্মতিক্রমে শুক্রবার রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া ও দপ্তর সম্পাদক মাহমুদুল হাছান ভূঁইয়া শামীম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির চৌদ্দগ্রাম উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্তরা হলেন; সভাপতি স্কাইল্যাব হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সারোয়ার হোসেন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ব্যবসায়ী তৌহিদ উল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সিএইচসিপি আবুল কালাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোঃ ইউসুফ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সিএইচসিপি মীর হোসেন ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্যবসায়ী মোঃ আলম ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবদুল মতিন রাশেদ ভূঁইয়া।  বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি(বিবিএস) একটি অরাজনৈতিক জনকল্যাণে অঙ্গিকারবদ্ধ একটি প্রগতিশীল সমাজসেবামূলক সংগঠন হিসেবে দেশ ও বিদেশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।  এদিকে বিবিএসের নতুন কমিটি অনুমোদন দেয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারুক হোসেন রাজডা ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া ও দপ্তর সম্পাদক মাহমুদুল হাছান ভূঁইয়া শামীমসহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads