বরগুনা প্রতিনিধি:
অবরোধের প্রথমদিনে বুধবার রাত ৮ টার দিকে বরগুনার তালতলী উপজেলা থেকে ঢাকার উদ্দ্যেশ্য ছেড়ে আসা সাকুরা পরিবহন বাস থামিয়ে আমতলীর আরপাঙ্গাশিয়া বাজারের দক্ষিনে দূর্বৃত্তরা ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়।
জানাগেছে, তালতলী থেকে ৩ জন যাত্রী নিয়ে সাকুরা পরিবহনের বাস ছেড়ে এসে রাত সাড়ে ৯ টার দিকে আমতলীর আরপাঙ্গাশিয়া বাজারে পৌঁছাবার আগে ৭/৮ জন দূর্বৃত্ত বাসটির গতিরোধ করে।বাস থেকে যাত্রী ও চালক,হেলপারকে নামিয়ে বাসের সামনের গ্লাস ভাংচুর করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দূর্বৃত্তরা চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌছাঁনোর আগেই বাসটি পুড়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের বলেন,আমরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।





