সারা দেশ

বঙ্গোপসাগরে ভাসমান শকুনের জীবন বাঁচালেন জেলেরা

  • ''
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০২৪

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভাসমান অবস্থায় অসুস্থ একটি শকুন উদ্ধার করেছে জেলেরা।  সাত দিন ধরে ট্রলারে রেখে খাবার দিয়ে শকুনটি সুস্থ করে রাখেন তারা।  পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।  গতকাল ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন বন বিভাগের কাছে শকুনটি হস্তান্তর করেন।

৩০ জানুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দেলোয়ারের মালিকানা এফবি বেলায়েত ট্রলারের জেলেরা শকুনটি উদ্ধার করে।  ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন বলেন, গভীর সাগরে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিলাম।  একটি শকুন সাগরের পানির ওপরে ভাসছে। প্রথমে ভেবেছিলাম এমনিতেই শকুনটি ভাসছে।

দীর্ঘক্ষণ এ অবস্থায় দেখে ট্রলার চালিয়ে পাশে গিয়ে উদ্ধার করা হয়।  শরীরে কোনো আঘাত না থাকলেও দুর্বল মনে হওয়ায় ট্রলারে রেখেই খাবার খাইয়ে রেখেছি।  গতকাল ট্রলার নিয়ে তীরে এসে বন বিভাগের কাছে শকুনটি হস্তান্তর করা হয়।  হরিণঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা আবদুল হাই বলেন, জেলেদের পক্ষ থেকে একটি শকুন আমাদের কাছে হস্তান্তর করা হয়।

তারা জানান, শকুনটি অসুস্থ অবস্থায় সাগর থেকে উদ্ধার করেছে। পরীক্ষা-নিরীক্ষা করে সুস্থ থাকলে বনে অবমুক্ত করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads