বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

২৪ ঘন্টায় ৩৮ হাজার যান পারাপার

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২ অগাস্ট, ২০২১

দেশে চলমান কঠোর লকডাউনের মধ্যে হঠাৎ রপ্তানিমূখী শিল্পকারখানা খোলার ঘোষণায় শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে গণপরিবহন শুরুর একদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। টোল আদায়েও রেকর্ড সৃষ্টি করেছে। গেল ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু উপর দিয়ে প্রায় ৩৮ হাজার গণপরিবহনসহ অন্যান্য যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার ৬টা হতে সোমবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দিয়ে বাস, ট্রাক, লড়ি, পিকআপ, মাইক্রো, প্রাইভেটকার ও মোটরসাইকেল মিলিয়ে ৩৭ হাজার ৯৪০টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।

এর মধ্যে পূর্ব টোল প্লাজায় ২০হাজার ৫৯৬টি পরিবহন থেকে এক কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭শ ২০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৩৪৪টি পরিবহন থেকে এক কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫শ ৯০ টাকা টোল আদায় হয়েছে।

ঈদের আগে গত (১৮ জুলাই) রোববার সকাল ৬টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন পারাপার হয়েছিল ৩৯ হাজার ৪৮১টি। এতে টোল আদায় হয়েছিল ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সরকার রপ্তানিমুখী শিল্প কলকারখানা চালু ঘোষণা করায় শ্রমিকদের কর্মস্থলে ফিরতে গণপরিবহন ও অন্যান্য পরিবহন চলাচল শুরু হওয়ায় তুলনামূলক অনেক বেশি গাড়ি সেতু পারাপার হয়েছে। এতে গেল ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক পরিবহন পারাপারের পাশাপাশি টোল আদায়েও রেকর্ড সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads