বঙ্গবন্ধু দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেছে: শিল্পমন্ত্রী

ফাইল ছবি

সারা দেশ

বঙ্গবন্ধু দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেছে: শিল্পমন্ত্রী

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৮ মার্চ, ২০২০

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু নিজের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেননি,দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও  তার পিতার পথ অনুসরণ করে দেশের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করছেন। বঙ্গবন্ধুর অঙ্গীকার অথনৈতিক মুক্তি। আর সেটা বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার মনোহরদীতে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদরের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম,সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলিপ, জহিরুল হক ভুইয়া মোহন,কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বার্হী কমিটির সদস্য রিয়াজুল কবির কাউছার,জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জমান কামরুল সহ সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads