বঙ্গবন্ধুর সমাধিতে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বঙ্গবন্ধুর সমাধিতে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১ জুলাই, ২০২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads