বগুড়ায় ৫ উপজেলার বেশিরভাগ এলাকা পানির নিচে, ক্ষতিগ্রস্ত আড়াই লাখ মানুষ

ফাইল ছবি

জাতীয়

বগুড়ায় ৫ উপজেলার বেশিরভাগ এলাকা পানির নিচে, ক্ষতিগ্রস্ত আড়াই লাখ মানুষ

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুলাই, ২০১৯

বগুড়ায় যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে ফের পানি বাড়তে শুরু করেছে।  যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঙালী নদীর পানি ৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাঙ্গালী নদীর পানি বৃদ্ধির কারণে সারিয়াকান্দি পৌর এলাকার অধিকাংশ নীচু এলাকার বাড়িঘরে পানি প্রবেশ করেছে। সেই সঙ্গে বাঁধের পশ্চিমাঞ্চলে সারিয়াকান্দি, গাবতলী, শেরপুর, ধুনট ও সোনাতলা অধিকাংশ ফসলী জমি বন্যার পানিতে তলিয়ে গেছে।

গাইবান্ধার বাঁধ ভাঙ্গা পানি বাঙ্গালীতে প্রবেশ করায় এ অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।

এবারের বন্যায় সরকারী হিসেবে বগুড়ার সারিয়াকান্দী, সোনাতলা ও ধুনট উপজেলার  বেশিরভাগ এলাকা এখন পানির নিচে তলিয়ে গেছে। ২৯টি ইউনিয়নের ৫৬৯টি গ্রামের ২ লাখ ৩৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২ হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বন্যার কারণে ২৩ হাজার ৩০ হেক্টর কৃষি জমি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩১৫টি পুকুরের ২ কোটি ৯৪ হাজার টাকা মূল্যে ৮৬.৭০ টন মাছ ভেসে গেছে। বন্যার কারণে ৩০ কিলোমিটার কাচা রাস্তা ৫৮.১৫ কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads