বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুলাই, ২০২২

নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২’ বগুড়ায় পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুড়া জেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ বছর বিশ্ব জনসংখ্যা দিবসের থিম হচ্ছে ‘‘৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর বগুড়ার, উপ-পরিচালক, শাহ্নাজ পারভীনএর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী আশরাফুল মমিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিডি) নিলুফার ইয়াসমিন প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নানা কর্মসুচি পালিত হচ্ছে।

উল্লেখ্য ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হলেও ঈদের ছুটির কারণে সারাদেশে ২১ জুলাই উদযাপন করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads