বগুড়ায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। জেলায় ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই হাসপাতালে ৭ জন এবং এক জন বাড়িতে মারা যান।আর করোনার উপসর্গ নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন ৩ জন। অপর দিকে জেলায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩১৪ জন।
বগুড়া সিভিল সার্জন অফিস জানায়,১১৬২টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ৩১৪ জন। শনাক্তের হার ২৭ দশমিক ২। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, নমুনা পরীক্ষার ব্যাক লক এড়ানোর জন্য কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল।৬২৬টি নমুনার পরীক্ষার ফল তারা পেয়েছেন।
তিনি আরো জানান, ২৪ ঘণ্টায় বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ৬ জন, বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন ও বগুড়ার শিবগঞ্জে বাড়িতে মারা যান ১ জন। আর ৮ জনের মধ্যে ৭ জনের বাড়িই বগুড়ায়। এদের বয়স ৪০ থেকে ৯০ পর্যন্ত বলে সিভিল সার্জন অফিস থেকে জানান হয়েছে।
এদিকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জানান হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু ছাড়াও উপসর্গ নিয়ে আরো ৩ জন মারা যান।





