বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

ফাইল ছবি

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ এপ্রিল, ২০১৯

গাজীপুরের শ্রীপুরের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। শ্রীপুর পৌর শাহরের ভাঙনাহাটি গ্রামে ইউনিলায়েন্স কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতী পালন করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। পরে ইউএনও রেহেনা আকতারের আশ্বাসে বাড়ি ফিরে যায় শ্রমিকেরা। 

আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

আন্দোলনরত শ্রমিকরা জানায়, গত ৬ মাস ধরে ওই কারখানার কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতন দিচ্ছেন না। বেতনের টাকা চাইলে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। আজ দুপুরে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতন দাবি করলে কর্তৃপক্ষের লোকজন কয়েকজন নারী শ্রমিককে শারিরীক হেনস্তা করে। পরে শ্রমিকরা কর্মবিরতি দিয়ে কারখানায় বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভ করতে করতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বকেয়া বেতনের দাবিতে অবস্থান করে।

এ ব্যাপারে ইউনিলায়েন্স কারখানা কর্তৃপক্ষ সংবাদকর্মীদের সাথে কথা বলতে রাজী হননি।

উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার জানান, আগামী ৮ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতনের পরিশোধ করার জন্য কারখানা কর্তৃপক্ষকে বলা হয়েছে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads