জাতীয়

বইমেলা নিয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় বাংলা একাডেমি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ এপ্রিল, ২০২১

মহামারি করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বইমেলা চলবে কি চলবে না- এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী বলেছেন, আমরা সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করছি।

আজ শনিবার (৩ এপ্রিল) তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারের নির্দেশনায় করোনার মধ্যে বইমেলা হয়েছে। এখন সরকার যে সিদ্ধান্ত দেবেন, সেভাবেই আমরা সিদ্ধান্ত পালন করবো। এ ব্যাপারে বাংলা একাডেমির নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই।

এ বিষয়ে জানতে চাইলে আগামী প্রকাশনীর স্বত্তাধিকারী ওসমান গনি বলেন, সরকার যা সিদ্ধান্ত নেবে, সেখানে আমাদের কিছুই করার নেই। তবে দুঃখজনক হচ্ছে করোনাকালীন এই সময়ে প্রকাশকরা কোনোরূপ প্রণোদনা পায়নি। তার উপরে বইমেলা দেরিতে শুরু হয়েছে। এর মধ্যে দুইতিন বার সময় পরিবর্তন করা হয়েছে। সব মার্কেট-অফিস আদালত খোলা ছিল, অথচ সাড়ে ৬টায় বইমেলা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এখনতো সারা দেশেই লকডাউন ঘোষণা করা হয়েছে। এখন কী করার আছে?

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads