ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে হেফাজতে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভটি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিছিলটি চৌমুহনী জামে মসজিদ সম্মুখ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মিছিলের পূর্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা হেফাজতের সহ-সভাপতি শায়খ আব্দুল মতিন।
ৱউপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফ্ফারের পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা হেফাজতের সহ-সভাপতি শামছুদ্দীন উদ্দিন, অর্থ সম্পাদক আফসার চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ,গোলাপগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম হাফিজ জামিল আহমদ, বুধবারী বাজার ইউনিয়ন হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা আলি আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার আহমদ, বাদেপাশা ইউনিয়ন হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, গোলাপগঞ্জ পৌর হেফাজতের সভাপতি মাওলানা ইকবাল হুসেন, মাওলানা মাহফুজ আহমদ, আব্দুল লতিফ সরকার।





