সারা দেশ

ফেনীতে ৫ ডাকাত গ্রেপ্তার

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত ২ এপ্রিল, ২০২২

ফেনীতে র‌্যার-পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭ সংবাদ বিজ্ঞাপির মাধ্যমে উক্ত তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক নিয়াজ মোহাম্মদ চপল জানান, শুক্রবার রাত দুইটায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার দক্ষিন চাড়ীপুর অভিযান চালিয়ে দক্ষিন চাড়ীপুর  মিন্টু মিয়ার ছেলে মহিন উদ্দিন প্রকাশ মুইন্যা (২৫), জায়লস্কর গ্রামের  মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৩৩), পাঁচগাছিয়া মাথিয়ারা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলেমোঃ মনির (২২), সোনাগাজী সমপুর গ্রামের সাইদুল হকের ছেলে আবু সুফিয়ান খোকন (৪৫) ও  একই উপজেলার পালগিরী গ্রামের সাহাবুদ্দিনের ছেলে মোঃ জামশেদ আলম (২৬)কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ১নং আসামী মহিন উদ্দিন মুন্নার নামে ফেনী সদর ২টি মামলা, ২নং আসামী গিয়াস উদ্দিনের দাগনভূঁইয়া থানায় ২টি ও ফেনী সদর থানায় ১টি মামলা, আসামী মোঃ মনিরের নামে ফেনী সদর থানায় ৪টি মামলা এবং ৪নং আসামী আবু সুফিয়ান খোকনের নামে ফেনী জেলার সোনাগাজী থানায় ১টি ও ফেনী সদর থানায় ১টি মামলা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads