ফুলপুরে ভিজিএফ কার্ড সংগ্রহ করতে গিয়ে নিহত ১ আহত ১০

নিহত হাফিজ উদ্দিন (৬০)

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ফুলপুরে ভিজিএফ কার্ড সংগ্রহ করতে গিয়ে নিহত ১ আহত ১০

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ৩ অগাস্ট, ২০১৯

ময়মনসিংহের ফুলপুরে ভিজিএফ চালের কার্ড সংগ্রহ করতে গিয়ে হাফিজ উদ্দিন (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি আমুয়াকান্দা গ্রামে। এ ঘটনায় আরো ৯জন আহত হন।

শনিবার কয়েক হাজার লোক কার্ডের জন্য ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এসে জমায়েত হয়। কার্ড বিতরণের এক পর্যায়ে গেইটের বাহির থেকে বিপুল পরিমাণ লোক একসাথে ভিতরে প্রবেশের চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, হাফিজ উদ্দিন ও ফিরোজা খাতুন (৬৫) নামে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথে হাফিজ উদ্দিনের মৃত্যু হয়। আর খোকন (৩২) নামে এক রিকশা চালক ও কামরুজ্জামান (৪২)।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র মোঃ আমিনুল হক, পিআইও মোঃ শফিকুল ইসলাম ও সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খানের উপস্থিতিতে ঈদুল আজহা উপলক্ষে শনিবার দুপুর ১২টার দিকে ফুলপুর পৌরসভা কর্তৃক ভিজিএফ কার্ড বিতরণের সময় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ গেইটে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফুলপুর পৌরসভা কর্তৃক ভিজিএফ চালের কার্ড বিতরণের জন্য আগেই মাইকিং করা হয়েছিল। পরে নির্ধারিত তারিখ মোতাবেক শনিবার কয়েক হাজার লোক কার্ডের জন্য ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এসে জমায়েত হয়। কার্ড বিতরণের এক পর্যায়ে গেইটের বাহির থেকে বিপুল পরিমাণ লোক একসাথে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশি বাধার সম্মুখীন হয় এবং হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় দৈনিক সংবাদের ফুলপুর প্রতিনিধি নুরুল আমিন (৫০), আমুয়াকান্দা গ্রামের হাফিজ উদ্দিন (৬০), একই গ্রামের রিকশা চালক খোকন (৩২), গোদারিয়া গ্রামের কামরুজ্জামান (৪২), দিউ গ্রামের ফিরোজা খাতুন (৬৫) ও পুলিশ সদস্যসহ প্রায় ১০জন আহত হন। গুরুতর আহত হাফিজ উদ্দিন ও ফিরোজা খাতুনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথে হাফিজ উদ্দিনের মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে মেয়র আমিনুল হকের মোবাইলে বার বার ফোন করলে বেজে বেজে বন্ধ হলেও রিসিভ করা হয়নি। ওসি ইমারত হোসেন গাজী বলেন, অফিসিয়াল কাজে তিনি ময়মনসিংহ আছেন। তবে মোবাইলে জেনে তিনি জানান, কার্ড পাওয়ার জন্য কলেজ গেইটের ভিতরে প্রবেশ করার সময় হুড়োহুড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আমাদের কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads