ফুলপুরে ড্রেনের অভাবে জলাবদ্ধতায় প্রায় অর্ধশত পরিবার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফুলপুরে ড্রেনের অভাবে জলাবদ্ধতায় প্রায় অর্ধশত পরিবার

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জুলাই, ২০২০

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে মহিলা কামিল মাদরাসা সংলগ্ন লতিফ মাস্টারের বাড়ি থেকে একটেল টাওয়ার পর্যন্ত (পান্থপথ) প্রায় অর্ধশত পরিবার ড্রেনের অভাবে পানিবন্দি হয়ে পড়েছে।

আজ শনিবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ির উঠান, থাকার ঘর, গরুর গোয়াল ঘর ও রান্নাঘরসহ বিভিন্ন পথঘাট পানিতে তলিয়ে গেছে। শিশুরা ঘর থেকে বের হতে পারছে না। পঁচা পানি মাড়িয়ে কাজ করতে হচ্ছে গৃহিণীদের।

স্থানীয় রুস্তুম আলী ও হাছেন আলীর সাথে কথা হলে তারা বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি অইয়া যায়। আমরা ঘরতে বাইরইতারি না।

আয়েশা খাতুন নামে এক গৃহিণী বলেন, বৃষ্টি অইলে পাকঘরে পানি উইট্টা পড়ে। রান্নাবান্নায় মারাত্মক কষ্ট অয়। এছাড়া গরুডিও বাইরে বাইর করণ যায় না। আইনল বলেন, আমার ঘরে পানি উইট্টা পড়ছে। অহন আরেক বাড়িতে থাহি।

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর ইউনুস আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, ওইদিক দিয়ে একটেল টাওয়ার পর্যন্ত আমরা একটা ড্রেন করতে চেয়েছিলাম। কিন্তু লতিফ মাস্টারের বাড়ি থেকে একটেল টাওয়ার পর্যন্ত এই মহল্লার কয়েকজন জায়গায় না দেওয়ায় ড্রেনটি করা যায়নি। তারা জায়গা দিলে আমরা পৌরসভা থেকে ড্রেন করে দেবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads